Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, পথে বসার আশঙ্কায় চাষি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, পথে বসার আশঙ্কায় চাষি

March 17, 2026 07:31:57 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
জয়পুরহাটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, পথে বসার আশঙ্কায় চাষি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় এক মাছ চাষি, যার ফলে তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লোহার গ্রামের ভুক্তভোগী মাছ চাষি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৭ মার্চ) সকালে প্রতিদিনের মতো পুকুরে গিয়ে তিনি হতবাক হয়ে যান তিনি দেখতে পান, তার পুকুরে চাষ করা সব মাছ পানির ওপর ভেসে উঠেছে।

তিনি বলেন, “রাতের আঁধারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পবা জাতের রেনু মাছসহ পুকুরের সব মাছ মারা গেছে।” তিনি আরও জানান, এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে, যা তার পক্ষে পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন।

স্থানীয়দের ধারণা, পূর্বের কোনো বিরোধ বা শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগের কারণেই মাছগুলো মারা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে আক্কেলপুর থানার পুলিশ (কর্মকর্তা) শাহীন রেজা জানায়, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষি দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন।