Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাট জেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি রফিক ও সম্পাদক রেজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাট জেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি রফিক ও সম্পাদক রেজা

April 13, 2026 09:46:41 PM   অনলাইন ডেস্ক
জয়পুরহাট জেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি রফিক ও সম্পাদক রেজা

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক সভাপতি এবং দেশ টিভি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে ক্লাব সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটির মেয়াদকাল হবে আগামী তিন বছর।

কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর ও দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) এবং কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান (দৈনিক ভোরের আওয়াজ) এবং সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।

অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন: কোষাধ্যক্ষ রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র ও চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম (দৈনিক বিজনেস ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান (গ্রিন টিভি) এবং ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) এবং রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।

ক্লাবের সাধারণ সদস্যরা হলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোস্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল ইসলাম সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজul হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) এবং হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)।

নবনির্বাচিত কমিটির নেতারা জানিয়েছেন, তারা সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, মানোন্নয়ন এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য। জেলার সাংবাদিকদের মধ্যে কাজের সমন্বয় বাড়াতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।