Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে জখম যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে জখম যুবকের মৃত্যু

March 24, 2026 06:19:21 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে জখম যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. আরিফুল ইসলাম মুন্না (৫১) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুন্না ফাপড় খন্দকারপাড়া এলাকার মৃত ডা. ইয়াসিন আলীর ছেলে। গত সোমবার বিকেলে খন্দকারপাড়া হাই স্কুলের সামনে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান ও মাইদুল ইসলাম জানান, মুন্না এক বছর আগে এলাকার একজনকে টাকা ধার দিয়েছিলেন। সেই পাওনা টাকা নিয়ে আদালতে একটি মামলাও চলছিল। তাদের দাবি, ওই মামলার জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে মুন্নাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মুন্না এলাকায় সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মুন্নার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।