Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বিগতদের ছাড় দেইনি, বর্তমানকেও দেব না: রাকসু জিএস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিগতদের ছাড় দেইনি, বর্তমানকেও দেব না: রাকসু জিএস

March 17, 2026 05:33:24 AM   দেশেরপত্র ডেস্ক
বিগতদের ছাড় দেইনি, বর্তমানকেও দেব না: রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আগামী দিনের চ্যালেঞ্জ ও প্রশাসনের প্রতি নিজের অনড় অবস্থানের কথা তুলে ধরেন।

সালাউদ্দিন আম্মার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা বিভিন্ন ক্যাম্পাসের দায়িত্ব সামলেছেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ। বিশেষ করে রাকসুর সভাপতি ও রাবির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব -এর প্রশংসা করে তিনি বলেন, নির্বাচন আয়োজন এবং তহবিলের স্বচ্ছ হিসাব বুঝিয়ে দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।

আগামী দিনের বিষয়ে প্রশাসনের প্রতি দুটি চ্যালেঞ্জ ছুড়ে দেন রাকসু জিএস। তিনি বলেন, আগামী বছর নির্ধারিত সময়েই ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করতে হবে এবং কোনোভাবেই ‘পোষ্য কোটা’ পুনরায় চালু করা যাবে না। এ দুটি বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

নতুন প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তাও দেন তিনি। আম্মার লিখেন, উপাচার্য যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তবে হয়তো তাদের ওপর ‘জামায়াতী ভিসি’ তকমা লাগিয়ে দেওয়া হতে পারে— এমন পরিস্থিতির জন্য আগাম অভিনন্দন রইল।

প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “রাবির বিগত প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি, বর্তমান প্রশাসনকেও কোনো ছাড় দেওয়া হবে না—এটি আমার ওয়াদা।”

স্ট্যাটাসের শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান।