Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / আগামী ৫ দিনে শীত ও তাপমাত্রা যেমন থাকবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামী ৫ দিনে শীত ও তাপমাত্রা যেমন থাকবে

January 18, 2026 09:53:27 PM   অনলাইন ডেস্ক
আগামী ৫ দিনে শীত ও তাপমাত্রা যেমন থাকবে

আগামী ৫ দিনে আবহাওয়া- শীত থাকবে, তাপমাত্রা কিছুটা ওঠা-নামা করবে

সারাদেশে আগামী পাঁচ দিনে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রোববারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দেশের বিভিন্ন অংশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আশা করা যায় না।

সোমবার নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা অব্যাহত থাকতে পারে।

বুধবার সারাদেশে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।