Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৪ জেলায় সতর্কতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৪ জেলায় সতর্কতা

April 01, 2026 10:35:45 AM   দেশেরপত্র ডেস্ক
৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৪ জেলায় সতর্কতা

দেশের চারটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।