Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / হোয়াটসঅ্যাপ থেকে এখন মেসেজের পাশাপাশি টাকা পাঠানোও সম্ভব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোয়াটসঅ্যাপ থেকে এখন মেসেজের পাশাপাশি টাকা পাঠানোও সম্ভব

November 29, 2025 11:02:41 AM   অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ থেকে এখন মেসেজের পাশাপাশি টাকা পাঠানোও সম্ভব

হোয়াটসঅ্যাপ এখন শুধু মেসেজিং-এর জন্য নয়, টাকা পাঠানোর জন্যও ব্যবহার করা যাবে। জনপ্রিয় এই অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার হোয়াটসঅ্যাপ পে, যা ব্যবহারকারীদের অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেয়। সহজ ভাষায় বললে, যেভাবে আপনি কোনো চেনা ব্যক্তিকে মেসেজ পাঠান, ঠিক সেভাবেই টাকা পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে প্রথমে অ্যাপে গিয়ে ‘Payments’ অপশনে যেতে হবে। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করতে হবে এবং ইউপিআই আইডি ও পিন সেট করতে হবে। টাকা পাঠাতে হলে যে ব্যক্তির কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলে Payment অপশনটি চাপতে হবে। পরবর্তী ধাপে টাকা পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে লেনদেন নিশ্চিত করতে হবে। টাকা গ্রহণের জন্যও প্রাপককে হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে, যাতে টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।

নিরাপত্তার দিক থেকেও হোয়াটসঅ্যাপ পে অত্যন্ত নিরাপদ। লেনদেনে ব্যবহৃত ইউপিআই পিন শুধুমাত্র ব্যবহারকারীই জানে। এছাড়া পুরো লেনদেন এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে, ঠিক যেমনটি মেসেজে থাকে।

হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি ব্যবহারকারীর দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তোলে, এবং সবকিছুই তাদের পরিচিত চ্যাট অ্যাপ থেকেই করা সম্ভব। এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পরই ভারতের ১০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে দিয়েছে, ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত।