Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরের ৮ থানার ওসিকে একযোগে চট্টগ্রাম রেঞ্জে বদলি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরের ৮ থানার ওসিকে একযোগে চট্টগ্রাম রেঞ্জে বদলি

December 02, 2025 03:56:36 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের ৮ থানার ওসিকে একযোগে চট্টগ্রাম রেঞ্জে বদলি

বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে শরীয়তপুর জেলার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুর জেলার ৬টি উপজেলার অন্তর্ভুক্ত ৮টি থানার ওসিদের বদলি করা হয়েছে। বদলি হওয়া থানাগুলো হলো পালং মডেল থানা, জাজিরা থানা, পদ্মাসেতু দক্ষিণ থানা, নড়িয়া থানা, সখিপুর থানা, ভেদরগঞ্জ থানা, ডামুড্যা থানা ও গোসাইরহাট থানা।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

শুধু শরীয়তপুর নয়, প্রজ্ঞাপনে দেশের আরও বেশ কয়েকটি জেলার ওসিদের বিভিন্ন রেঞ্জে বদলির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, খুলনা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল ও মাগুরা জেলা।