Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

May 21, 2023 11:53:49 AM   দেশেরপত্র ডেস্ক
মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

পদ্মা অয়েল কোম্পানির কাছে বকেয়া ২ হাজার ১০৮ কোটি টাকার বকেয়া পরিশোধে প্রতিমাসে ১০ থেকে ১৫ কোটি টাকা করে বকেয়া অর্থ পরিশোধে রাজি হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী জুন মাসে প্রথম কিস্তি পাওয়া যাবে বলে আশা করছেন জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা। এতে এই অর্থ আদায়ে কোম্পানিটির ১৪০ থেকে ২১০ মাস সময় লাগবে।

সম্প্রতি জ্বালানি বিভাগের একটি বৈঠকে জানানো হয়, সম্প্রতি অর্থ বিভাগ, বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে জ্বালানি বিভাগ এবং পেট্রোলিয়াম করপোরেশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিমানের কাছে সুদে আসলে ২ হাজার ১০৮ কোটি টাকা পাওনা হয় পদ্মা অয়েল কোম্পানি। বাকিতে নেওয়া তেলের টাকা চাইলে বিমান তা দিতে টালবাহানা করে। এরপর এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না জানিয়ে মওকুফ করে দিতে বলে।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান জানান, আগামী মাস হতে ১০-১৫ কোটি টাকা করে বকেয়া পরিশোধ করা শুরু করবে বিমান। তিনি জানান, এ বিষয়ে সার্বক্ষণিকভাবে বিমানের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।