Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

April 20, 2026 10:18:50 AM   দেশেরপত্র ডেস্ক
বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর। দিনব্যাপী এ সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর পর্যায়ক্রমে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

দুপুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে তার।

বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির কথাও রয়েছে।