Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পিরবকে মডেল ইউনিয়ন করার অঙ্গীকার নিয়ে শাহাজুল ইসলামের বিশাল শোডাউন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পিরবকে মডেল ইউনিয়ন করার অঙ্গীকার নিয়ে শাহাজুল ইসলামের বিশাল শোডাউন

May 15, 2026 07:22:33 PM   অনলাইন ডেস্ক
পিরবকে মডেল ইউনিয়ন করার অঙ্গীকার নিয়ে শাহাজুল ইসলামের বিশাল শোডাউন

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর পিরব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন প্রভাষক শাহাজুল ইসলাম। শুক্রবার শিবগঞ্জ উপজেলা বিএনপির এই যুগ্ম সাধারণ সম্পাদক পিরব ইউনিয়নকে একটি আধুনিক ও শোষণমুক্ত ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

জুমার নামাজের পর পিরব ইউনিয়নের সিহালীহাট এলাকা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি ইউনিয়নের প্রতিটি গ্রাম এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই গণসংযোগ ও শোভাযাত্রার ধরণ ছিল বেশ নজরকাড়া এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন মিশু এবং ইউনিয়ন যুবদল নেতা আব্দুল খালেকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের নিয়ে শাহাজুল ইসলাম প্রতিটি গ্রামে গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং দোয়া চান। বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এই জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রাটি সফলভাবে শেষ হয়েছে।

তিনি তার বক্তব্যে জানান, পিরব ইউনিয়নের উন্নয়নে তিনি নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন আধুনিক ইউনিয়ন উপহার দেওয়াই তার মূল লক্ষ্য। স্থানীয় সাধারণ মানুষও তার এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।