Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার গণসংযোগ

December 02, 2025 06:42:47 PM   উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার গণসংযোগ

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী এই প্রচারণা চালান তিনি।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সেনবাগ উপজেলার ছমির মুন্সীর হাট বাজার ও সেনবাগ রাস্তার মাথা এলাকায় গণসংযোগ করেন জাকারিয়া। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এনসিপি প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সেবামূলক কার্যক্রমসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রার্থীর উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, সুলতান মুহাম্মদ জাকারিয়া বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক, নির্বাহী পর্ষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চশিক্ষিত এই রাজনীতিক যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন। এর আগে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক এবং রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসে ফেলো হিসেবে কাজ করেছেন।

গণসংযোগ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সংগঠক ড. মোহাম্মদ আবু নাছের, মামুন হোসাইন, পৌর সংগঠক জামাল হোসেন আনোয়ার ও মো. সোয়াইফ উদ্দিন শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।