Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

May 28, 2025 08:09:55 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

“মাদকমুক্ত তারুণ্য চাই” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সকলকে সম্মিলিতভাবে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, তারা কখনো মাদক গ্রহণ করবে না এবং অন্যদেরও এই ভয়াল পথ থেকে বিরত রাখতে সচেষ্ট থাকবে।