


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা প্রথমবারের মতো এক নাটকে জুটি বেঁধেছেন। তাদের নতুন নাটকের নাম ‘ফার্স্ট লাভ’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নীলা তৌসিফের প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন।
নীলা বলেন, “তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ। দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে করতে যখন মনে হচ্ছিল আর পারছি না, তখনও তিনি ধৈর্য ধরে সবার সঙ্গে কাজের নির্দেশনা দিতেন। এমনকি নামাজও সুন্দরভাবে মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, এই সব গুণের প্রেমে সবাই পড়ে যায়।”
তিনি তৌসিফকে ‘অ্যামেজিং পার্সন’ আখ্যা দিয়ে আরও বলেন, “একজন মানুষের এত রকম গুণ থাকা কেমন হতে পারে, তা বুঝে ওঠা কঠিন। কিন্তু তৌসিফ ভাইয়া সত্যিই অনন্য। তার পেশাদারিত্ব, ধৈর্য এবং কাজের প্রতি উত্সর্গের প্রেমে আমি নতুন করে মুগ্ধ হয়েছি।”
নাটক ‘ফার্স্ট লাভ’ নীলার প্রথম কাজ এবং প্রথম লিডিং রোল হিসেবে অভিনয়। নীলা জানিয়েছেন, “প্রথমবার নায়িকা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমি সবসময় চাইতাম, যদি কাজ করি, তবে অবশ্যই নায়িকার চরিত্রে করব। প্রথম কাজ হিসেবে এটি আমার কাছে বিশেষ, ভুলতে পারব না।”
তিনি আরও বলেন, “শুধু লিড রোলের গুরুত্ব নয়, বরং ভালো একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। দর্শকদের কাছে বলব, হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন। তবে আমার প্রথম কাজ ‘ফার্স্ট লাভ’’কে সবসময় মনে রাখবেন। এটি আমার এবং দর্শকদের জন্য প্রথম ভালোবাসার মতো স্মরণীয় অভিজ্ঞতা।”