Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / লাইফস্টাইল / ডিমের কুসুমে রক্তের দাগ থাকলে, এই ডিম খেলে যা ঘটে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিমের কুসুমে রক্তের দাগ থাকলে, এই ডিম খেলে যা ঘটে

November 09, 2025 09:50:07 AM   অনলাইন ডেস্ক
ডিমের কুসুমে রক্তের দাগ থাকলে, এই ডিম খেলে যা ঘটে

প্রতিদিনের খাবারের মধ্যে ডিম অনেকের জন্য অপরিহার্য। এটি প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। চিকিৎসকেরা পরামর্শ দেন, স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখলে দেহের পুষ্টি ভালো থাকে। ডিমে প্রচুর পরিমাণ প্রোটিনের পাশাপাশি ভিটামিন এ, ডি, বি এবং বি-১২ থাকে। এছাড়া ডিমে লুটেইন ও জিয়াস্যানথিন নামের দুটি উপাদানও রয়েছে, যা চোখের ছানিপড়া এবং অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে। ডিমে থাকা ফসফরাস হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর কুসুমে থাকা জিংক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ডিম পোচ, অমলেট বা সিদ্ধ ডিম—এই তিনটি খাবার সবচেয়ে জনপ্রিয়। তবে অনেক সময় ডিম ভাঙার পর কুসুমে লাল রঙের দাগ বা রক্তের মতো চিহ্ন দেখা যায়। কখনো কখনো ছোট ছোট মাংসের টুকরোও লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের প্রশ্ন থাকে, এমন ডিম খেলে শরীরে কোনো ক্ষতি হবে কি?

চিকিৎসকরা জানাচ্ছেন, ডিমের কুসুমে রক্তের দাগ থাকা স্বাভাবিক এবং এটি স্বাভাবিকভাবে স্বাস্থ্যঝুঁকির কারণ নয়, বিশেষ করে যদি ডিমটি ভালোভাবে রান্না করা হয়। ডিম্বনালী থেকে ডিম তৈরি হওয়ার সময় অনেক সময়েই এতে ছোট ছোট মাংসের অংশ বা রক্ত মিশে যেতে পারে, যা মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে ডিমের সাদা অংশ যদি গোলাপি বা লাল রঙের হয়ে থাকে, তাহলে এটি নষ্ট হয়ে গেছে ধরে নেওয়া হয়। এর কারণ হলো সিউডোমোনাস ব্যাকটেরিয়ার সংক্রমণ। এমন ডিম খাওয়া উচিত নয়। একইভাবে সবুজাভ ডিমেও এই ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ধরনের জীবাণু উজ্জ্বল, পানিতে দ্রবণীয় রঞ্জক উৎপন্ন করে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অতএব, ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কুসুমে ছোট রক্তের দাগ থাকলেও ভালোভাবে রান্না করলে এটি নিরাপদ, কিন্তু ডিমের সাদা অংশে রঙের পরিবর্তন বা সবুজাভ ডিম খাওয়া উচিত নয়।