Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ডিভোর্সের আনন্দে দুধ দিয়ে গোসল করে যুবক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিভোর্সের আনন্দে দুধ দিয়ে গোসল করে যুবক!

May 01, 2026 11:43:55 AM   দেশেরপত্র ডেস্ক
ডিভোর্সের আনন্দে দুধ দিয়ে গোসল করে যুবক!

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের পর ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দীর্ঘদিনের ‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্তির আনন্দ উদযাপন করতেই তিনি এমনটি করেছেন বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিমল উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলা-র ভরপাশা এলাকার দীপা রানী দাসের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিমলের দাবি, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও সেখানে নির্যাতন ও হুমকির শিকার হন। পরে সেখান থেকে চলে এসে গত ছয় বছর ধরে আলাদা থাকছিলেন। দীর্ঘদিন সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ‘মুক্তির’ আনন্দ উদযাপন করেন তিনি।

পরিমল আরও দাবি করেন, আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। তবে এ বিষয়ে অন্য পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ দম্পতির মধ্যে বিরোধ চলছিল এবং একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ বিষয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তারা জানতে পেরেছেন।

 

 

ডিপি/ আবদুল্লাহ