Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে যাত্রীবাহী বাসে ৭কোটির ক্রিস্টাল আইস উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে ৭কোটির ক্রিস্টাল আইস উদ্ধার

May 02, 2026 06:43:45 PM   অনলাইন ডেস্ক
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে ৭কোটির ক্রিস্টাল আইস উদ্ধার
 

ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২ মে) দুপুরে ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ক্রিস্টাল আইসের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়। ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উচ্চমাত্রার বিপজ্জনক মাদক হিসেবে পরিচিত।

র‍্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।