Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / জয় বাংলা স্লোগানে দিয়ে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয় বাংলা স্লোগানে দিয়ে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার!

May 15, 2026 08:27:17 PM   অনলাইন ডেস্ক
জয় বাংলা স্লোগানে দিয়ে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার!

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সিএমপির কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) জানাজা শেষে জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে জিইসি মোড় পর্যন্ত ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া অনেকে অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।