


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, ঢাকা মহানগর। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের সাবেক সদস্য সচিব প্রকৌশলী দীপু বড়ুয়া এবং ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ যেমন উক্রাচিং মারমা, রাজিব বড়ুয়া, প্লাবন বড়ুয়া ও জুপিটর বড়ুয়া।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম বড়ুয়া ডালিম। উপস্থিত ছিলেন বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সুবাস চাকমা, ট্রাস্টি রাজিব কান্তি বড়ুয়া, হিমাদ্রী বড়ুয়া হিমু, প্রকৌশলী মিহির বড়ুয়া, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া, রঞ্জন বড়ুয়া ও রুপায়ন বড়ুয়া।
প্রার্থনা সভাটি পরিচালনা করেন বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, উপবিহারাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথেরো, উপবিহারাধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু এবং স্বরুপানন্দ ভিক্ষু সহ অন্যান্য আবাসিক ভিক্ষুসংঘ।
সভায় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয় এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মন্ত্রপাঠের আয়োজন করা হয়।