Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল: রূহের মাগফিরাত কামনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল: রূহের মাগফিরাত কামনা

January 03, 2026 10:12:31 PM   জেলা প্রতিনিধি
খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল: রূহের মাগফিরাত কামনা

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফেনীতে তাঁর পৈতৃক বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবার এবং তাঁর চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার ও শামীম হোসেন মজুমদারের উদ্যোগে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম নান্টু, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম, সদস্য সচিব আবুল হোসেন চেয়ারম্যান, সাবেক ভিপি স্বপন, ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী তুলে ধরে স্মৃতিচারণ করেন। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।