Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ক্যান্সারের কাছে হেরে গেল শিশু আছিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ক্যান্সারের কাছে হেরে গেল শিশু আছিয়া

October 10, 2025 08:54:10 PM   অনলাইন ডেস্ক
ক্যান্সারের কাছে হেরে গেল শিশু আছিয়া

মরণব্যাধি ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেল দেড় বছরের শিশু আছিয়া। সকল চিকিৎসার চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আছিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (বড়চালা) গ্রামের জালাল উদ্দিনের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, যে বয়সে তার হেসেখেলে ঘর মাতিয়ে রাখার কথা, সেই বয়সেই তার ছোট্ট শরীরে বাসা বাঁধে মরণব্যাধি। প্রায় এক বছর আগে আছিয়া প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার চোখে টিউমারের অস্তিত্ব পান। পরবর্তীতে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ইসলামিয়া চক্ষু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা চললেও চোখের টিউমারটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সারে রূপ নেয়।

আছিয়ার বাবা জালাল উদ্দিন পেশায় একজন ইলেকট্রনিকস মিস্ত্রি। তার সীমিত আয়ে যেখানে সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব ছিল। বিভিন্ন গণমাধ্যমে আছিয়ার অসুস্থতার খবর প্রকাশিত হলে একজন মানবিক ব্যক্তি তার চিকিৎসার দায়িত্ব নেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আছিয়া চলে গেল চিরনিদ্রার দেশে।

যে বয়সে ঘর মাতিয়ে রাখার কথা, সেই বয়সে সে এখন অনন্তকালের ঘুমে। আছিয়ার এমন মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।