Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইরানে আরোও ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইরানে আরোও ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ

December 28, 2025 10:43:56 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আরোও ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ

ইরান রাশিয়ার সাহায্যে মহাকাশে পাঠাল আরও ৩ স্যাটেলাইট। রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে রবিবার মহাকাশে পাঠানো হয়েছে তিনটি নতুন ইরানি স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই দেশ মহাকাশ সহযোগিতা আরও সম্প্রসারণ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ইরান ক্রমশ মিত্র রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। নতুন স্যাটেলাইটগুলো—পায়া, জাফর–২ এবং দ্বিতীয় কাউসার—কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এরা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন হবে।

ইরানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের দ্বারা নকশা ও তৈরি করা হয়েছে। আমরা (রাশিয়ার সঙ্গে) বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করছি। কিছু বিষয় প্রকাশ্য, আর কিছু আমরা স্পষ্ট করতে চাই না।”

ইরনা জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, রুশ হামলার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে ইরান, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।