Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ইবির কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ক্রীড়াসামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইবির কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ক্রীড়াসামগ্রী বিতরণ

November 19, 2025 07:19:26 PM   অনলাইন ডেস্ক
ইবির কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ক্রীড়াসামগ্রী বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেনের সহায়তায় এসব সামগ্রী বিতরণ করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

অধ্যাপক ড. মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টাসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন বলেন, 'লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলাতেও সক্রিয় থাকতে হবে। খেলাধুলা আমাদের মাদক ও মোবাইল আসক্তির মতো ক্ষতিকর কার্যকলাপ থেকে দূরে রাখে। আজ যেসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হলো, সেগুলোর যেন উপযুক্ত ব্যবহার হয়; এগুলো যেন পড়ে না থাকে।'

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘সঙ্গীত আমাদের মনের খোরাক জোগায়, আর খেলাধুলা দেহ ও মনের খোরাক জোগায়। খেলাধুলা শরীর সুস্থ রাখে। যাদের এ বিষয়ে প্রতিভা আছে, তারা যেন সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাক -এটাই প্রত্যাশা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সকল অঙ্গনে অবদান রাখবে।’